মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জাবির দুই সাংবাদিক সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

হামলায় জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

সোমবার (৫ অক্টোবর) পৃথক বিবৃতিতে জাবিসাসের সভাপতি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান এবং জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদ ও সাধারণ সম্পাদক ওসমান সরদার এ নিন্দা ও প্রতিবাদ জানান।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেন। হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হন।

জাবিসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, তথ্য সংগ্রহ করে তা জনসাধারণের সামনে তুলে ধরতেই দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা বা পেশাগত কাজে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও মতপ্রকাশের অন্যতম প্রধান ক্ষেত্র উল্লেখ করে তারা বলেন, সেখানে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে জাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে হামলায় আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জাবির দুই সাংবাদিক সংগঠনের

প্রকাশিত সময় : ১০:২০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬