চাপের মুখে অবশেষে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্যাডে দেওয়া উপাচার্যের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক ও ব্যক্তিগত কারণে বর্তমানে তার পক্ষে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দেওয়া আবেদনে অর্থ বিভাগের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন। পারিবারিক ও ব্যক্তিগত কারণে তার পক্ষে আর বিশ্ববিদ্যালয়ে চাকরি করা সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।
প্রত্যক্ষদর্শী, বেলা ১১ টার দিকে ছাত্রজনতার একটি দল মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসি জাওয়াদুল হক এবং সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনের দপ্তরে যান। এ সময় তারা দুই জনকেই অবরুদ্ধ করেন এবং করার দাবি জানান। তাদের চাপের মুখে দুজনেই পদত্যাগ করতে বাধ্য হন।
সূত্র মতে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নানা নিয়মের হোতা হচ্ছেন ভিসি জাওয়াদুল হক এবং সেকশসন কর্মকর্তা নাজমুল হোসাইন। তাদের পদত্যাগের দাবিতে এর আগে মানববন্ধন সহ লালা কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















