শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ টেনিস/ ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন- চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে। সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ গেমে চীনের জেনসি ডঙকে হারান। অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। এই সময় কোমরের চোটের কারণে তার প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা থেকে অবসর নেন। ফলে জিমো সঙ জয় পান।

ফাইনালে মুখোমুখি হওয়া দুই খেলোয়াড়ই চীনের হওয়ায় ম্যাচটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফাইনাল নিয়ে জিমো সঙ বলেন, তাঁরা শতভাগ দিয়ে খেলতে চান এবং ভালো ফল অর্জনের প্রত্যাশা করছেন। কে চ্যাম্পিয়ন হবেন—এমন প্রশ্নে হাসতে হাসতে তিনি বলেন, ‘নিজের দিকে ইশারা করে অবশ্যই।’ সিয়ান জিয়াঙও নিজেকে চ্যাম্পিয়ন দেখতে চান।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পিছিয়ে পড়লেও নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ করার চেষ্টা চলছে। টুর্নামেন্টের সার্বিক পরিবেশ নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তা জয় মুখার্জী বলেন, বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা রাজশাহীর পরিবেশ উপভোগ করছেন।

রাজশাহীর সবুজ পরিবেশের পাশাপাশি দর্শকদের উৎসাহও খেলোয়াড়দের ভালো লাগছে। চীনের খেলোয়াড়দের সাফল্য নিয়েও কথা বলেন জয় মুখার্জী। তাঁর মতে, এশিয়ার টেনিসে চীন এখন শক্ত অবস্থানে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ টেনিস/ ফাইনালে চীনের দুই খেলোয়াড়

প্রকাশিত সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬