মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেনিস কোর্ট ছেড়ে এবার নির্বাচনে সানিয়া মির্জা

টেনিস কোর্টে একাধিক কীর্তি গড়া ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা এবার পা রাখতে চলেছেন ক্রীড়া প্রশাসনে। সর্বভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) অসাধারণ ক্রীড়াব্যক্তিত্ব (এসওএম) প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। আগামী ৭ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একসময় মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে সাফল্য পেয়েছিলেন সানিয়া। এবার সেই মহেশ ভূপতির সঙ্গেই ক্রীড়া প্রশাসনে দেখা যেতে পারে তাকে। তবে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না ভারতীয় টেনিসের আরেক কিংবদন্তি লিয়েন্ডার পেজ।

বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন লিয়েন্ডারকে সমর্থনের কথা জানালেও তিনি মনোনয়ন জমা দেননি। জাতীয় ক্রীড়া সংশোধনী বিলের বিভিন্ন নিয়ম ও শর্তের কারণে পেজ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

এআইটিএর এসওএম প্রতিনিধি নির্বাচনে সানিয়া ও মহেশ ছাড়াও আরও ছয়জন খেলোয়াড় মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন অঙ্কিতা ভামব্রি, আশুতোষ সিংহ, গৌরব নাটেকার, জানকী কৃষ্ণমূর্তি, শালিনি ঠাকুর চাওলা ও বিশাল উপ্পল।

এআইটিএর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, এসওএম প্রতিনিধি হিসেবে চারজন সদস্য সংস্থাটির সাধারণ পরিষদে থাকতে পারবেন। তাদের মধ্যে সমসংখ্যক পুরুষ ও নারী প্রতিনিধি রাখার বিধান রয়েছে। এ ছাড়া ১৫ সদস্যের কার্যকরী কমিটিতেও এসওএম থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি রাখার নিয়ম রয়েছে।

৭ নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে সানিয়া মির্জার ক্রীড়া প্রশাসনে যাত্রা শুরু হয় কি না, এখন সেদিকেই নজর টেনিস মহলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

টেনিস কোর্ট ছেড়ে এবার নির্বাচনে সানিয়া মির্জা

প্রকাশিত সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬