রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে’,- আশরাফুল

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন না তিনি। হঠাৎ কেন এই সিদ্ধান্ত—এ বিষয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের সঙ্গে সোজাসাপ্টা কথা বলেছেন দেশের ক্রিকেটের এই সাবেক অধিনায়ক।
গতকাল শনিবার সন্ধ্যায় বিসিবি থেকে তাঁকে জানানো হয়েছে যে, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে আপাতত তাঁকে ‘রেস্ট’ দেওয়া হয়েছে। চুক্তির বাকি যে তিন মাস সময় আছে, সেই সময়ে কোনো অ্যাসাইনমেন্ট থাকলে তখন তাঁকে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।

হঠাৎ এভাবে সরিয়ে দেওয়ায় কোনো আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে আশরাফুল জানান, পেশাদার কোচ হিসেবে তাঁদের চুক্তিই এমন থাকে যে, বোর্ড প্রয়োজন মনে করলে অন্য কোথাও কাজ করাতে পারে; এটি সম্পূর্ণ বোর্ডের এখতিয়ার। তাই এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। বোর্ডের সিদ্ধান্তকে কোনো ‘ইনজাস্টিস’ বা অবিচার বলেও মনে করেন না তিনি। নিজের চুক্তিপত্রেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল বলে জানান তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ঠিক আগে ব্যাটিং কোচ পরিবর্তনের ফলে দলের ওপর কোনো প্রভাব পড়বে কি না—এ বিষয়ে আশরাফুল বলেন, বাংলাদেশ দল এখন বেশ ভালো ট্র্যাকেই রয়েছে। ওয়ানডেতে ট্রাই নেশন টুর্নামেন্টে আশানুরূপ ফল না মিললেও টেস্ট দল অত্যন্ত গোছানো ও অভিজ্ঞ।

নিজের কার্যকালের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দায়িত্ব নেওয়ার পর আলহামদুলিল্লাহ দল দারুণ ক্রিকেট খেলেছে। তাঁর সময়ে খেলা আটটি টেস্টের মধ্যে পাঁচটিতে জয় এবং একটি ড্র হয়েছে। এই সময়ে ব্যাটারদের গড় ছিল ৫০ থেকে ৫২-এর ঘরে। ৮ টেস্টে ৯টি সেঞ্চুরি এবং ২২-২৩টি ফিফটি এসেছে ব্যাটারদের ব্যাট থেকে, আর প্রায় প্রতিটি টেস্টেই একশ রানের জুটি গড়ে উঠেছে। কেবল জিম্বাবুয়ে ও ম্যাকাইয়ের টেস্টে পার্টনারশিপ গড়া সম্ভব না হওয়ায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলে জানান তিনি।

বোর্ডের সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কি না—এমন প্রশ্নে আশরাফুল বলেন, এটি ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। তবে কোচের ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশ দলের মতো বড় একটি দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। চুক্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বোর্ডের সঙ্গেই আছেন এবং এই তিন মাসের মধ্যে বোর্ড যখনই অন্য কোনো অ্যাসাইনমেন্টে কাজে লাগাবে, তিনি তা করবেন বলে জানান। আশাবাদী সুরে তিনি বলেন, বাংলাদেশ দলের হয়ে ১১ মাস কাজ করা এবং ভালো-খারাপ মিলিয়ে এই সময় কাটানোই তাঁর জন্য অনেক বড় গর্বের বিষয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে’,- আশরাফুল

প্রকাশিত সময় : ১১:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬