শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন তিনি। পরে তাঁর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন আনিসা।

খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও পরিচিতি রয়েছে আনিসা খানের। তিনি একজন কনসালট্যান্ট এবং জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হয়েছিলেন আনিসা।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাবাডির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর নিয়মিত অনুশীলন ও পারফরম্যান্সের মাধ্যমে ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করেন। একপর্যায়ে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন এই ব্রিটিশ-বাংলাদেশি খেলোয়াড়।

আনিসা খানের শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে আবাসন খাতে সফলতা অর্জন করেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা পরিবারের সবচেয়ে ছোট।

আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। আয়োজনে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দলের অংশ নেওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন আনিসা খান। তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

প্রকাশিত সময় : ০৩:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬