শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাকে নিয়ে নোংরা ট্রোলিং: লালবাজারে সোহিনীর মামলা

পশ্চিমবঙ্গের কুমোরটুলিতে তৈরি হতে থাকা দুর্গার প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করে চরম সাইবার বুলিং ও কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন টলিউডঅভিনেত্রী সোহিনী গুহ রায়। কেবল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি। এই ধরনের উগ্র ট্রোলিং ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে অবশেষে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেত্রী। ঘটনার জল এবার গড়াল থানা ও লালবাজার সাইবার সেল পর্যন্ত।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি বার্তা পোস্ট করে সোহিনী স্পষ্ট জানিয়েছেন, ট্রোলিং এবং হেনস্থার একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত এবং মা দুর্গাকে নিয়ে করা এই ধরনের নোংরা মন্তব্যকে তিনি হালকাভাবে নিচ্ছেন না। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের পরামর্শ মেনে ইতিমধ্যেই তিনি কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন এবং লালবাজারের সাইবার সেল-এ ইমেলের মাধ্যমে মামলা দায়ের করেছেন।

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাইবার সেল)-কে পাঠানো চিঠির স্ক্রিনশট শেয়ার করে সোহিনী লিখেছেন— ‘সম্প্রতি ফেসবুকে আমাকে ও আমাদের আরাধ্য দেবী মা দুর্গাকে উদ্দেশ্য করে যে ক্রমাগত কুরুচিকর হেনস্থা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। কলকাতা পুলিশে এফআইআর এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে! সব কিছুরই একটা সীমা থাকে। আমি আইনের ওপর আস্থা রেখে যথাযথ ব্যবস্থার জন্য অপেক্ষা করছি।’

তবে নীতি ও আইনি লড়াইয়ে অনড় থেকে সোহিনী সাইবার অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশকে উপযুক্ত প্রমাণ ও ডিজিটাল তথ্য জমা দিয়েছেন। আইনি পদক্ষেপ নেওয়ায় নেটিজেনদের একাংশ ও পুরো বিনোদন জগত তাঁর এই সাহসী সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাকে নিয়ে নোংরা ট্রোলিং: লালবাজারে সোহিনীর মামলা

প্রকাশিত সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬