বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ কার্যালয়ে আইইডিসিআর এর পরিচালককে মারধরের অভিযোগ

জাকিকে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, এমন ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভ্যন্তরীণ কিছু বিষয় জানতে ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিলেন। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ঢাকার বাইরে থাকায় তিনি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নন। খোঁজ নিয়ে জানাবেন। তিনি আরও বলেন, কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ পরিচালক হিসেবে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজ কার্যালয়ে আইইডিসিআর এর পরিচালককে মারধরের অভিযোগ

প্রকাশিত সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬