শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়ালো

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের নতুন করে হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় শুক্রবারের (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে যায়।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো দাম বাড়ার পথে রয়েছে দুই ধরনের অপরিশোধিত তেল। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। ইয়েমেনের হুতি বাহিনী সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দেয়।

তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনা।এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অননুমোদিত একটি নৌপথ ব্যবহার করার সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। সূত্র: আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়ালো

প্রকাশিত সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬