রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। শতাভাগ পাশ করেছে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর একজন পরীক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৩৯টি।
গত বছর এই বোর্ডে এইচএসসিতে পাশের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ১৩৭ জন।
ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, এবারে খাতা দেখার ক্ষেত্রে প্রকৃত মূল্যায়ন করা হয়েছে এবং শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে কম মনোযোগী হওয়ায় পাশের হার কমেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















