রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ!

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়।

পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬৮ মিটার দীর্ঘ একটি যুদ্ধজাহাজ। লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাহাজটিতে এসেছে।

জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দুই দেশের নৌসদস্যরা পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ!

প্রকাশিত সময় : ১০:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬