মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের কিং: ব্যয় ৬৫৫ কোটি, মুক্তির আগেই আয় ৮৭১ কোটি টাকা

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। কয়েক মাস আগে সিনেমাটির একঝলক মুক্তির পর শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হন ভক্ত-অনুরাগীরা।

সোমবার (২ নভেম্বর) মুক্তি পেয়েছে ‘তু মিল যায়ে’ শিরোনামের গান। এ গানেও শাহরুখের অ্যাকশন ও দীপিকার সঙ্গে তার রোমান্স বিশেষভাবে নজর কেড়েছে। একদিনে গানটির ভিউ দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখের বেশি। ফলে সিনেমাটি নিয়ে চর্চায় মেতেছেন দর্শকরা।

এরই মধ্যে সিনেমাটির বিদেশি প্রেক্ষোগৃহে প্রদর্শনের স্বত্ব নিয়ে দারুণ আলোচনা চলছে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’ সিনেমা মোটা অঙ্কের অর্থ আয় করেছে, যা দেখে অনেকের চক্ষু চড়কগাছ! চলুন জেনে নিই, সিনেমাটির মোট বাজেট ও অগ্রিম আয়—

শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স যৌথভাবে নির্মাণ করছে ‘কিং’ সিনেমা। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। যদিও শুরুতে সিনেমাটির বাজেট ধরা হয়েছিল ২০০ কোটি রুপি। সেই অঙ্কও কম ছিল না। কিন্তু শুটিং ও নির্মাণকাজ এগোনোর সঙ্গে সঙ্গে বাজেটও ক্রমাগত বেড়েছে।

নির্মাণ ব্যয় ৪০০ কোটি রুপির মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পারিশ্রমিক এতে রয়েছে। শাহরুখের পারিশ্রমিক যোগ করলে সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ৫০০ কোটি রুপি দাঁড়াবে (বাংলাদেশি মুদ্রায় ৬৫৫ কোটি ৬৩ লাখ টাকা)। তাছাড়া প্রিন্ট ও বিজ্ঞাপনসহ (পিঅ্যান্ডএ) মুক্তির প্রচারের জন্য আরো প্রায় ৪০ কোটি রুপি খরচ হতে পারে।

এই হিসাব অনুযায়ী, বলিউডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘কিং’। এর আগে ‘রামায়ণ’ সিরিজের সিনেমাগুলো রয়েছে। প্রতিটি সিনেমার বাজেটই ১ হাজার কোটি রুপির বেশি ছিল। তবে ‘কিং’ সিনেমার নির্মাণ ব্যয় যেমন আকাশছোঁয়া, তেমনই আয়ও বিশাল।

এর আগে জানা যায়, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ১৭৫ কোটি রুপির ওভারসিজ মিনিমাম গ্যারান্টি (এমজি) পেয়েছে ‘কিং’ সিনেমা। অর্থাৎ, বিদেশের বাজারে পরিবেশনার স্বত্ব বিক্রি থেকে ন্যূনতম এই অর্থ নিশ্চিত হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব ২৫০ কোটি রুপির অগ্রিম চুক্তি করেছে পেন মারুধর। ফলে শুধু প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪২৫ কোটি রুপি।

প্রেক্ষাগৃহের বাইরের স্বত্ব বিক্রির বাজারেও ‘কিং’ সিনেমা দারুণ সাফল্য দেখিয়েছে। নেটফ্লিক্স সিনেমার ডিজিটাল স্বত্ব কিনেছে ১৫০ কোটি রুপি দিয়ে। এই চুক্তিও সিনেমাটির বক্স অফিস সাফল্যের সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসা ভালো হলে ডিজিটাল স্বত্ব থেকে আয়ের অঙ্ক আরো বাড়তে পারে। ডিজিটাল স্বত্বের বাজার যখন উল্লেখযোগ্যভাবে মন্দার মুখে, তখন ‘কিং’ সিনেমা যে এত চড়া দামে স্বত্ব বিক্রি করতে পেরেছে, তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য ব্যাপার!

এদিকে, ‘কিং’ সিনেমার সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে। আর স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি রুপিতে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৭১ কোটি ৯৮ লাখ টাকা)। মোটা অঙ্কের এই আয় মুক্তির পর আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে!

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, খরাজ মুখার্জি, সুহানা খান, অক্ষয় ওবেরয় প্রমুখ। মজার বিষয় হলো—সিনেমাটির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহরুখের কিং: ব্যয় ৬৫৫ কোটি, মুক্তির আগেই আয় ৮৭১ কোটি টাকা

প্রকাশিত সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬