শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় রবীন্দ্র-গ্রাফিতিতে কালি, বিদ্বেষমূলক পোস্টার

প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে চলা সৌন্দর্যবর্ধনের পর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে সেখানে সাঁটানো হয়েছে কিছু বিদ্বেষমূলক পোস্টার।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দেখতে পান, সুনিপুণভাবে অঙ্কিত বিশ্বকবির ছবির মুখমণ্ডলটি সম্পূর্ণ কালো কালিতে বিকৃত করে দেওয়া হয়েছে। কেবল গ্রাফিতি বিকৃতিই নয়, সেই দেওয়ালের রবীন্দ্র-প্রতিকৃতির ঠিক পাশেই সাঁটানো হয়েছে রবীন্দ্র-বিরোধী কট্টর ভাবাপন্ন বেশ কয়েকটি পোস্টার।
 মুক্তচিন্তা, শিল্পকলা এবং বাঙালি সংস্কৃতির প্রধানতম স্তম্ভের ওপর এমন হীন ও বিদ্বেষমূলক আক্রমণে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ নাগরিক। স্থানীয়দের মতে, রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এটি করা হোক না কেন, ‘সর্বজনশ্রদ্ধেয় কবিকে এভাবে অপমান করা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয় অপরাধ।’

তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন সংবাদ মাধ্যমকে জানান, প্রারম্ভিক অবস্থায় ঘটনাটি সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না এবং স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকেও এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি।
তবে বিষয়টি সামাজিক ও সামাজিকভাবে সংবেদনশীল হওয়ায় এবং গণমাধ্যমে আসার পর পুলিশ নিজ উদ্যোগে স্থানটি পরিদর্শন ও অপরাধীদের শনাক্তকরণে অনুসন্ধানী পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। 
সম্প্রতি ঢাকার শিল্পকলা একাডেমি এলাকায় রবীন্দ্র-গ্রাফিতি মুছে ফেলার চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শিল্পী-সাংস্কৃতিক মহলসহ সুশীল সমাজ সোচ্চার রয়েছেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনায় রবীন্দ্র-গ্রাফিতিতে কালিমা দেওয়া ঘটনা ঘটল। 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খুলনায় রবীন্দ্র-গ্রাফিতিতে কালি, বিদ্বেষমূলক পোস্টার

প্রকাশিত সময় : ১১:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬