রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজার গাড়িবহরে হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমির হামজা।

সংবাদ সম্মেলন থেকে এই সংসদ সদস্য প্রধান তিনটি দাবি ও হুঁশিয়ারি তুলে ধরেন: হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

এ সময় আমির হামজা কুষ্টিয়াবাসীকে শান্ত ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান। তবে প্রশাসন যদি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কড়া জবাব দেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, এ ঘটনায় আজ রবিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমির হামজার গাড়িবহরে হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬