সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে ছিটকে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রায় ১২০ জন একটি বাল্কহেডে করে নৌ-ভ্রমণে বের হন। তারা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৯টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।

পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি নিখোঁজ হন। এর একদিন পর রবিবার রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মরদেহটি নদীতে ভেসে উঠলে রবিবার বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬