শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে ফিরছে স্বাভাবিকতা

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ায় প্রায় চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। তবে এ ঘটনায় সৃষ্ট বিপর্যয়ের প্রভাব কাটিয়ে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যা দেখা দেয়। দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি হয়। একপর্যায়ে রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়ে। ফলে সেগুলো থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়। এ পরিস্থিতিতে বিমান চলাচল নিরাপদ রাখতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ওই বিভ্রাটের কারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তে নির্ধারিত ফ্লাইটগুলোর কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো হয়ে গেছে বলেও মন্তব্য করেন পরিবহনমন্ত্রী। তিনি জানান, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের পেছনে কোনো ধরনের সাইবার হামলার ঘটনা নেই। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গেও এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে পরিবহনমন্ত্রী ডাফি জানিয়েছেন, এ ঘটনায় দেশটির যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিমান চলাচল বন্ধের নির্দেশের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। এতে বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। এরপর শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি হওয়ায় দ্বিতীয়বারের মতো তার ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে ফিরছে স্বাভাবিকতা

প্রকাশিত সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬