শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর বর্ণবাদী প্রচারের অভিযোগ আইজেনকোটের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচার চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। তার দাবি, নির্বাচনি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা এ ধরনের প্রচারে উসকানি দিচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট ইসরাইলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশটির মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব নাগরিক। কিন্তু নির্বাচনি প্রচার শুরু হওয়ার পর থেকে এই জনগোষ্ঠীকে বর্ণবাদী ও সহিংস বক্তব্যের মাধ্যমে বৈধতা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।

আইজেনকোটের ভাষায়, ইসরাইলের প্রধানমন্ত্রী শুধু তার সমর্থকদের নন, যারা তাকে ভোট দেননি তাদেরও প্রধানমন্ত্রী। দেশটির আরব নাগরিকেরা ইসরাইলের ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একটি জনগোষ্ঠীকে হেয় করা কিংবা তাদের প্রান্তিক করে রাখার চেষ্টা রাষ্ট্রবিরোধী কাজ।

তিনি আরও বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। এমনকি তাদের কারও প্রতি তীব্র বিরূপ মনোভাবও থাকতে পারে। তবে সে কারণে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন প্রচেষ্টা তিনি মেনে নেবেন না বলেও স্পষ্ট করেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর উগ্র ইহুদি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে।

নির্বাচনের সময় আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে একাধিকবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরাইলের নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরও আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তার অভিযোগ ছিল, এসব দল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও দলগুলোর সব নেতাই হামাসের নেতৃত্বাধীন ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

এদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। তাদের সমর্থন পেলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। তবে এসব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। অন্যদিকে উগ্র ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে।

জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন আইজেনকোট। তিনি দ্রুত সরকার গঠনের দায়িত্ব পালন করতে চান। এ ক্ষেত্রে বিলম্ব করাকে গুরুতর ভুল বলে মনে করেন তিনি।

এদিকে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকোটের নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় থাকলেও রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকা নেতানিয়াহু ইরানে আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক নেতৃত্ব কিংবা আইজেনকোটের আগ্রহ নেই বলে উল্লেখ করা হয়েছে।

আইজেনকোট নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, অত্যন্ত জরুরি কোনো কারণ না থাকলে ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বাড়ানো উচিত হবে না।

শুক্রবারের পোস্টে আইজেনকোট জানান, এর আগের দিন বৃহস্পতিবার তিনি নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।

এর আগে চলতি সপ্তাহে আইজেনকোট জানিয়েছিলেন, নেতানিয়াহুকে নিজের জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে তিনি প্রস্তুত। এমনকি নেতানিয়াহুর সরকারের উগ্র ইহুদি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর বর্ণবাদী প্রচারের অভিযোগ আইজেনকোটের

প্রকাশিত সময় : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬