রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল সুমাইয়া হারুন

ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল হিসেবে র‍্যাম্পে অংশ নিয়েছেন ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’ খেতাবজয়ী মডেল সুমাইয়া হারুন। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে তার অংশগ্রহণের পাশাপাশি রথাজ ফ্যাশনের একটি বিশেষ গাউনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। দুটি কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কানাডাপ্রবাসী এই বাংলাদেশি মডেল। সুমাইয়া জানান, সাম্প্রতিক কাজগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। নতুন কয়েকটি প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে। সেগুলো চূড়ান্ত হলে শিগগিরই বিস্তারিত জানাবেন তিনি।

২০২২ সালের দিকে মিডিয়া ও ফ্যাশন জগতে যাত্রা শুরু করেন সুমাইয়া। ২০২৩ সালে ‘মিস মাল্টিন্যাশনাল’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন ফ্যাশন শো, র‍্যাম্প শো এবং ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করেছেন। পাশাপাশি পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। বর্তমানে কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকরপোরেটেডে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন সুমাইয়া। পাশাপাশি এসডিজি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। বাবার ব্যবসার দায়িত্ব সামলানোর পাশাপাশি মডেলিং ও পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

সাম্প্রতিক কাজ প্রসঙ্গে সুমাইয়া হারুন বলেন, ‘সম্প্রতি ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল হিসেবে কাজ করেছি। পাশাপাশি রথাজ ফ্যাশনের একটি গাউনের মডেল হয়েছি। দুটি কাজই খুব ভালো হয়েছে। কাজগুলো নিয়ে আমি আনন্দিত ও সন্তুষ্ট। বর্তমানে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই নতুন কিছু কাজের সুখবর দিতে পারব।’

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। তবে যেকোনো চলচ্চিত্রে যুক্ত হওয়ার বিষয়ে সতর্ক সুমাইয়া। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন এবং চিত্রনাট্যও পড়েছেন। কিন্তু পছন্দসই গল্প ও চরিত্র না পাওয়ায় এখনো কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন গল্পে কাজ করতে চাই, যেখানে শৈল্পিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি অর্থবহ বিষয়বস্তু থাকবে। আমার কাছে চলচ্চিত্রে কাজ করার অর্থ হলো ভালো ও মূল্যবান কোনো সৃষ্টির অংশ হওয়া। পুরোনো ধাঁচের কিংবা দুর্বল গল্পের মাঝারি মানের চলচ্চিত্রে কাজ করার চেয়ে সঠিক গল্প ও উপযুক্ত চরিত্রের অপেক্ষায় থাকতে চাই। প্রয়োজন হলে ভালো কাজ না পাওয়া পর্যন্ত আমার চলচ্চিত্রের তালিকা শূন্যই থাকুক।’

চলচ্চিত্রের প্রতি আগ্রহের জায়গা থেকে উত্তম কুমার ও সুচিত্রা সেনের অভিনয় তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে বলে জানান সুমাইয়া। তাঁদের অভিনয়শৈলী, পর্দায় উপস্থিতি ও গল্পের গভীরতা তাঁর ভালো লাগে। সুমাইয়া জানান, ২০২২ সালে ফ্যাশন ও মিডিয়ায় কাজ শুরু করার পর থেকে তাঁর পথচলায় মায়ের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মায়ের উৎসাহ ও সমর্থন তাঁকে নিজের স্বপ্ন বাস্তবায়নে সাহস জুগিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই মডেল বলেন, ভালো ও অর্থবহ কাজের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে তাঁর কাজের মাধ্যমে পরিবার ও দেশের সম্মান বাড়াতে চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল সুমাইয়া হারুন

প্রকাশিত সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬