রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

রাজধানীর রামপুরায় প্রকাশ্যে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশের ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ আরও কয়েকজন অফিসে বসে নিজেদের কাজ করছিলেন। ওই সময় হঠাৎ ৪ জন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এর দুই-এক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। পরে দ্রুত তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

মাজহারুল ইসলাম আরও জানান, ২ সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের লোকজন ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদের সেই চাঁদার টাকা দেয়া হয়নি। এর জের ধরেই সোমবার এলোপাতাড়ি গুলির এই ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

আহত সাজু আহমেদ জানান, ঘটনার সময় ওই ৪ জনের মধ্যে তিনজন অফিসের ভেতরে ঢুকে এবং আরেকজন বাইরে দাঁড়িয়ে ছিল। অফিসের ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকে— ‘তোদের এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেনো?’— এই বলেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। ওই সময় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে দ্রুত চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে সবুজের ডান পায়ে ও হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। সেই সঙ্গে ঘটনাটি রামপুরা থানায় অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

রাজধানীতে ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

প্রকাশিত সময় : ১১:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬