সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। চুক্তির বিধান অনুসরণ করে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে প্রত্যাশা করছে সরকার।

বিবিসির এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা শর্ত দুটি নিয়ে এখনই আলোচনার প্রয়োজন দেখছে না সরকার।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার বিষয়টির চেয়ে দুই দেশের সম্পর্কের পরিসর অনেক বিস্তৃত। মুক্তিযুদ্ধেরও আগে থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক রয়েছে।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা ও রামদা নিয়ে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান কর্মকাণ্ডের মিল রয়েছে। দলটি আগেও সহিংসতায় জড়িত ছিল, এখনো সহিংসতা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসিনাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

প্রকাশিত সময় : ১০:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬