রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার

দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এই হিসাব উঠে এসেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করেছে সংগঠনটি।

জরিপে দেখা গেছে, অংশ নেওয়া কারখানাগুলো এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে ক্রেতারা প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের মূল্য প্রায় ২৫ কোটি ডলার। বিশ্ববাজারে প্রতিযোগিতার মুখে এটি দেশের পোশাক খাতের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ জানিয়েছে, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয়শোর বেশি হলেও জরিপে অংশ নিয়েছে মাত্র ৩১৭টি। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা অঙ্কের চেয়ে অনেক বেশি হতে পারে। তা ছাড়া শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো চলমান থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে সংগঠনটি।

সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছে বিজিএমইএ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার

প্রকাশিত সময় : ০৯:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬