মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরী এবং ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভে

ম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলা করেন তিনি। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে যা বলার আইনজীবীই বলবেন।

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরীর সঙ্গে তানজিন তিশার বিরোধ কিছুদিন ধরেই আলোচনায়। এর আগে প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়্যা। পাশাপাশি হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও আদালতের শরণাপন্ন হন তিনি। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করেন বাদীপক্ষ। তবে সেই আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি পদক্ষেপে তানজিন তিশা ও সানায়্যা আনামের বিরোধ এবার নতুন মাত্রা পেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

প্রকাশিত সময় : ১১:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬