২৩ নভেম্বর (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অন্যদিকে ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে বাঘাই বলেন, ওয়াশিংটনের এমন কর্মকাণ্ড তেহরান মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার কর
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুনে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ওই সমঝোতা ভেঙে পড়লে ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে ওয়াশিংটন।
এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে। দেশটির মোট আমদানি ও রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দর দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ছে।
তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অবরোধের অবসান ঘটাতে বিকল্প পথ খুঁজছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দেশটির আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়ানোই তেহরানের বিবেচনায় থাকা অন্যতম বিকল্প।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জবাবে পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়।
অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির রয়েছে। জুনের সমঝোতা ভেঙে পড়ার পর স্থায়ীভাবে সংঘাতের অবসানে নতুন কোনো অগ্রগতি হয়নি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। সূত্র: চ্যানেলনিউজ এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























