গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১০ দশমিক ৪ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার।
সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
এর আগে, অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।
এছাড়া, গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আর আগস্ট মাসে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























