বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

সকালের মিষ্টি রোদ উঠলেও উত্তরের হিমেল হাওয়ায় যেন শীতের আমেজ আরও জাঁকিয়ে বসেছে। হিমালয়ের কাছাকাছি থাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে— যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রোদের ঝিলিক গায়ে মাখলেও ঠান্ডা বাতাসের দাপটে শীতের অনুভূতি খুব একটা কমছে না।

বুধবার (২৫ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য উঠেছে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের হিমশীতল হাওয়া গায়ে জড়িয়েই জীবিকার তাগিদে বের হতে হচ্ছে শ্রমজীবী ও দিনমজুরদের— কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই শুরু হচ্ছে তাদের প্রতিদিনের ছুটে চলা। এখানকার মানুষের কথায়, বেশ কয়েক দিন ধরে সন্ধ্যা নামতেই যেন শীতের চাদর বিছাতে শুরু করে চারপাশে। সারা রাত বয়ে যাওয়া হিমেল বাতাসে ভোর আর সকালের দিকে শীতের কামড় আরও তীব্র হয়ে ওঠে। তবে বেলা গড়িয়ে রোদের তেজ বাড়লে ধীরে ধীরে কমে আসে সেই জবুথবু ভাব, ফেরে খানিকটা স্বস্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

প্রকাশিত সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬