সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্ন, সনদপত্র বিতরণ 

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে  বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স (চতুর্থ ব্যাচ) এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার  সুদর্শন কুমার রায়ের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম কমান্ডেন্ট (পুলিশ সুপার) আইএটিসি হবিগঞ্জ  এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হেমায়েতুল ইসলাম  বলেন, দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে এবং নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করে।
বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা  পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া  বলেন,, এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে।
পরিশেষে  মেধাক্রম অনুযায়ী প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ  করা হয়
এ সময় আরওআই রিজার্ভ অফিস মৌলভীবাজার ও প্রশিক্ষক প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্ন, সনদপত্র বিতরণ 

প্রকাশিত সময় : ১০:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১