রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুমের দরজা ভেঙে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, সকাল সোয়া সাতটার দিকে সরকারি কোয়ার্টারের ১৮/২ নম্বর আট তলা ভবনের নিচতলার বাথরুমের দরজা ভেঙে সৃষ্টির লাশ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। করোনার কারণে হল বন্ধ থাকায় তিনি আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেটে থাকতেন।

লালবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, পলাশীর ওই সরকারি কোয়ার্টারে ইসরাতসহ আরও কয়েকজন সাবলেটে ভাড়া থাকতেন। গতকাল রাতে ইসরাত বৃষ্টিতে ভিজে বাথরুমে গোসল করতে যান। সারারাত বাথরুম থেকে আর বের হননি। খবর পেয়ে সকালে বাথরুমের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখন সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

বাথরুমের দরজা ভেঙে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১