শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে তিন কেজি সোনাহ ইতালী প্রবাসী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আসা এক প্রবাসীর ব্যাগ থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনার পাত ও পিণ্ড উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ সময় আমরানুল হক নামে ওই প্রবাসীকে আটক করা হয়েছে।আটক আমরানুল হক ইতালিয়ান পাসপোর্টধারী। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরা উপজেলায়।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ২টা ৩০ মিনিটে আমরানুল ইতালি থেকে একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

তিনি আরো বলেন, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত. আকতি ৭ পিস এবং পিণ্ড আকতি ১০ পিস সোনা উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সোনা আনার অভিযোগে ইতালিফেরত ওই যাত্রীকেও আটক করা হয়েছে। অবৈধভাবে আনা এই সোনার ওজন ৩ কেজি ৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

এ কর্মকর্তা বলেন, আমরানুল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা করা হয়েছে। ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহজালালে তিন কেজি সোনাহ ইতালী প্রবাসী আটক

প্রকাশিত সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১