আজ বুধবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এবং রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে বুস্টার ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ টিকা দেওয়া হয়।
প্রথম দিন রাজশাহীর দুইটি কেন্দ্রে মোট এক হাজার ২০০ জনকে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০০ জনকে এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩০০ জনকে এ টিকা প্রদান করা হয়।
ষাটোর্ধ্ব বয়সী লোকদের মধ্যে যাদের সেকেন্ড ডোজ টিকার মেয়াদ ছয় মাস অতিক্রম করেছে তাদেরকে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে।
বুস্টার ডোজের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের ১ম ও ২য় ডোজ, ভিরু সেলের ২য় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকা ২য় ডোজ টিকা প্রদান চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 






















