বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রা বিষয়ক মন্তব্যে শ্বেতার বিরুদ্ধে মামলা

ভারতের টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। ভোপালের শ্যামালা হিলস থানায় তার বিরুদ্ধে এ মামলা হয়।

নতুন ওয়েব সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে শ্বেতা অনেকটা মজা করে মন্তব্য করেন, ‘আমার ব্রা-এর মাপ নিচ্ছেন ভগবান।’ কিন্তু এ মস্করার দাম দিতে হচ্ছে তাকেই।

এ মন্তব্যের নেপথ্য কারণ, শ্বেতা তার সহ-অভিনেতা সৌরভ রাজ জৈনের কথা বলতে গিয়ে তাকে ‘ভগবান’ বলে সম্বোধন করেছেন।

‘মহাভারত’ ধারাবাহিকে সৌরভ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। নতুন এ ওয়েব সিরিজে পর্দার কৃষ্ণ ব্রা-এর দর্জির চরিত্রে অভিনয় করেছেন। সেই সূত্রেই ঠাট্টা করে শ্বেতার এ মন্তব্য করেন।

মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র ভোপাল পুলিশ কমিশনারের কাছ থেকে এ মামলার রিপোর্ট চেয়েছেন।

তার কথায়, ‘মন্তব্যটি শুনেছি আমি। ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি শ্বেতা তিওয়ারির ওই কথাটির। তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে এ মামলার রিপোর্ট চেয়েছি আমি পুলিশ কমিশনারের কাছ থেকে। তারপর পদক্ষেপ নেয়া হবে অভিনেত্রীর বিরুদ্ধে।’ সূত্র: আনন্দবাজার অনলাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রা বিষয়ক মন্তব্যে শ্বেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২