শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের চারতলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মুগদা মান্ডায় একটি মসজিদের চারতলার ছাদ থেকে পড়ে আলআমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১১জুন) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

মৃত আলাআমিনের বাবা খোকন মিয়া জানায়, তাদের বাসা মুগদা মান্ডার প্রথম গলিতে। আলামিন পেশায় কিছু করত না। বাসাতেই থাকতো। তার মাথায় একটু সমস্যা ছিল। তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে গিয়ে।

তিনি আরও জানায়, আজকের জুম্মার নামাজ পরতে বাসা থেকে বের হয়ে মান্ডা আলহেরা মসজিদে যায় । জুম্মার নামাজ শেষে মসজিদের ছাদে যায় আলআমিন। সে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। এক ভাই দুই বোনের মধ্যে আলামিন বড়। তবে কিভাবে সে ছাদ থেকে পরে গেছে তা জানাতে পারেনি। তাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিহাটি গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মসজিদের চারতলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১