শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর এসব অভিবাসনপ্রত্যাশীকে রাজধানীর ত্রিপোলির একটি নৌঘাটিতে আনার পর দেশটির অবৈধ অভিবাসন প্রতিরোধ-বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র জানান, রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ এই অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে লিবিয়া অবজারভার প্রতিবেদনে বলেছে, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। আগের বছর ২০২০ সালে ৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এরা সবাই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, চলতি বছরে ১২ জুন পর্যন্ত পাঁচ মাস ১২ দিনে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে ৮১৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আর আগের বছর ২০২০ সাল অন্তত ১৪শ অভিভাসনপ্রত্যাশীর মারা যান ভূমধ্যসাগরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১