সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাইকে গাছে বেঁধে রেখে ৬ বছরের বোনকে ধর্ষণ

ভাইকে গাছের সঙ্গে বেধে বোনকে ধর্ষণ

পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে বেঁধে রেখে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা মহিপুর থানায় অভিযুক্ত হাছান শরীফকে প্রধান আসামি করে চারজনের নামে একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত হাছান কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার ৯ বছর বয়সী বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরে জিলাপি ফল খেতে যায়। এ সময় হাছান শিশুটির ভাইকে আম গাছে বেঁধে রেখে মেয়েটিকে ধর্ষণ করে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইকে গাছে বেঁধে রেখে ৬ বছরের বোনকে ধর্ষণ

প্রকাশিত সময় : ১১:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২