রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে মজুত রাখা বিসমিল্লাহ স্টোরের গোডাউন থেকে ২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান।
অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে তেল বিক্রিসহ ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালে কারওয়ান বাজারের দোতালা মার্কেটে অভিযান পরিচালনা করি। এসময় দেখি, বিসমিল্লাহ স্টোর নামের প্রতিষ্ঠানটির গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে পেছনে তেল মজুত করে রাখা হয়েছে। অথচ তারা ক্রেতাদের বলছে, তাদের গোডাউনে তেল নেই, সরবরাহ কম। এই বলে তারা অবৈধভাবে মজুত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা দুই লাখ টাকা জরিমানা করেছি।
তিনি জানান, এছাড়া সিদ্দিক এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠান বেশি দামে তেল বিক্রি করায় তাদেরকে ১০ হাজার টাকা এবং বেশি দামে মুরগি বিক্রি করায় আরেকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কারওয়ান বাজারে মজুত রাখা ২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- ১৩৪
Tag :
সর্বাধিক পঠিত



























