শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল গ্যালারিতেই বিয়ের প্রস্তাব, বাগদান যুগলের (ভিডিও)

পুরো বিশ্ব যখন ফুটবলে মত্ত, গ্যালারিতে সুযোগ বুঝে শুভ কাজ সেরে নিলেন দুই ‘লাভ বার্ডস’। ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে ফুটবল গ্যালারিতেই এই বাগদান সারলেন তার্কিস যুগল। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত শুক্রবার তুরস্ক ও ইতালির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ইউরো কাপ। সেই ম্যাচে ৩-০ গোলে তুরস্ককে উড়িয়ে দেয় ইতালি। রোমের গ্যালারি সেদিন সাক্ষী হয় এক নতুন অধ্যায়ের।

ভিডিওটিতে দেখা যায়, হাঁটু মুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন এক তুর্কি সমর্থক। গ্যালারি থেকে তাদের উৎসাহ জোগাতে থাকেন অন্য সমর্থকরা। তখন মেয়েটি আবেগ ধরে রাখতে পারেননি। দুহাতে নিজের মুখ ঢেকে কাঁদছিলেন। এক ফাঁকে হাত বাড়িয়ে দেন এবং তার প্রেমিক অনামিকায় পরিয়ে দেন রিং।

তুরস্ক সেদিন না জিতলেও এই দুই সমর্থক ঠিকই জিতেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফুটবল গ্যালারিতেই বিয়ের প্রস্তাব, বাগদান যুগলের (ভিডিও)

প্রকাশিত সময় : ১০:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১