মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ১৩ বছরে ২৬ ইদে আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আন্দোলনের মুখ দেখেনি। বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে। তের বছরে পারল না, কোন বছর পারবে। এখন প্রশ্ন সবার, এই বছর না ওই বছর। আন্দোলন হবে কোন বছর। তারা আন্দোলনের নামে ভুয়া হুমকি-ধামকি দেয়। মাঠে আন্দোলনের কর্মী টোকাই পায় না।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি গাত্রদাহ হয়। কারণ বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা লুটপাটেও চ্যাম্পিয়ন। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্যান্য দেশ আমাদের দেশকে অনুসরণ করছে। সেতুমন্ত্রী বলেন, জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এটা সরকারের জন্য বড় অর্জন। নিজেদের অর্থায়নে আমরা পদ্মাসেতু করেছি। বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খেতো। উন্নয়ন হতো না। এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ।উল্লেখ্য, ২০১৯ সালের পর দীর্ঘ প্রায় ৩৩ মাস পর নিজ নির্বচানী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।অধিকার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে’

প্রকাশিত সময় : ০৯:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২