সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেলের দাম বাড়ার কথা ছিল রোজার আগেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে যে কারণে আমাদের দেশেও বাড়বে, এটাই তো অংক।

তিনি বলেন, এই দামটা বাড়ার কথা ছিল রোজার আগেই। কিন্তু সরকার চায়নি রোজায় তেলের দাম বৃদ্ধি পাক। সে সময়ে কিছু অসাধু বিক্রেতা ঘরে তেল মজুত করে রেখেছিল। সে কারণে দাম বাড়ানোর পরও বাজারে তেলের ক্রাইসিস হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন ধরেই তেলের দাম বাড়ার বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিকভাবেই যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে সে চিত্র কেউ দেখাচ্ছেন না।

তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য। তবে এর পেছনে আরেকটা সত্যও রয়েছে। সেই সত্যটা যদি জানানো যেত, তাহলে মানুষ বুঝতে পারত সমস্যাটা কোথায়।বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না উল্লেখ করে তিনি আরও বলেন, চাহিদার মাত্র ১০ শতাংশ তেল দেশে উৎপাদন হয়; তাও বাদাম তেল, সরিষার তেলসহ সব মিলিয়ে। আর বাকি ৯০ শতাংশই নির্ভর করে আমদানির ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তেলের দাম বাড়ার কথা ছিল রোজার আগেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২