নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর, সদর হাসপাতালের মোড়, ফায়ার সার্ভিস মোড়, মেডিকেল ঘোষপাড়া মোড় সহ রাজশাহী শহরে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত সর্বাত্বক লকডাউন মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণকে অহেতুক বাসার বাহিরে না থাকার জন্য অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ও রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া উপ-পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, এডিসি মোঃ তৌহিদ বারী, বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা, নগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মনন কান্তি দাস।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 
























