রাজশাহীর বাঘা থানা পুলিশ মাদকের ডিপো শহিদুল(৪৭) কে গ্রেপ্তার করেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজুর বিশেষ অভিযানে পাকুরিয়া গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে শহিদুল মন্ডল কে বাঘা থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলায় ইন্ডিয়া মাদকের ডিলার শহিদুল নামে পরিচিত। শহিদুলের লোকজন সরাসরী ভারত হতে হাজার হাজার বোতল অবৈধ ফেন্সিডিল সহ মাদক নিয়ে আসে তার বাড়ীতে।বড় মাদক ব্যবসায়ী শহিদুল মন্ডল। গত ২৫ মে গভীর রাতে ওসি মোঃসাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই স্বপন,এসআই হেলাল,এসআই শফিক,এএসআই আঃরহিম,এএসআই মিজান,এএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাদকের ডিপো শহিদুলের বাড়ী হতে ৫ শতটি ইয়াবা,২০ গ্রাম হেরোইনসহ দেশীও অস্ত্র ২টি হাসুয়া এবং ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে, উপজেলার মাদকের সব চেয়ে বড় ব্যবসায়ী এলাকায় তাকে মাদকের ডিপো বলে পরিচিত শহিদুল(৪৭) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় আগের ৭ টি মাদক মামলাসহ পুলিশকে কামড় ও ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার ও ঘটনা রয়েছে। এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু বলেন, শহিদুল মন্ডলের বিরুদ্ধে আগের ৭ টি মামলা রয়েছে।এলাকায় ইন্ডিয়ান মাদকের ডিপো নামে শহিদুল পরিচিত।তাকে ৫শত পিক ইয়াবাসহ ২০ গ্রাম হেরোইন,২টি হাসুয়া ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।আটকের সময় শহিদুলসহ তার লোকজন ও তার স্ত্রী আমাদের পুলিশের উপরে আক্রমণ করে পালানোর চেস্টা করে।এতে এসআই শফিক এর হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেছে শহিদুল। ঘটনার স্থান হতে শহিদুলসহ আরও ২ জনকে আটক করা হয়েছে।আমি নিজে অভিযানের নেতৃত্বে ছিলাম। ২৬ মে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় মাদকের ডিপো শহিদুল গ্রেপ্তার
-
এম ইসলাম দিলদার বাঘা (রাজশাহী) প্রতিনিধি - প্রকাশিত সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- ১৪৩
Tag :
সর্বাধিক পঠিত



























