বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকাল ৩টার দিকে তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়া।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। বছর খানেক আগে দিশার বিয়ে হয়। তার শ্বশুড় বাড়ি কুষ্টিয়ায়। স্বামী ঢাকায় থাকেন। গত তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর কাছে যান। আজ দুপুর সোয়া ২টার দিকে দিশার স্বামী আমাদের ফোন করে তার আত্মহত্যার কথা জানান। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ১১:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২