পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজার উত্তর পাশে চেকপোস্ট করাকালীন সময় মোঃ মানিক গাজী (৩৫) কে ২কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
১০জুন (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার উত্তর পাশে দুমকি থানার এসআই মোঃ সাকায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মানিক গাজীকে ২কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মৃত বিশা গাজীর ছেলে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার -১
-
পটুয়াখালী প্রতিনিধিঃ- - প্রকাশিত সময় : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- ১৩৬
Tag :
সর্বাধিক পঠিত



























