বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হযরত আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হযরত আলী উপজেলার বারপোতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে কড়ইতলা এলাকার এক আখ ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন ওই কৃষক। এ সময় হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই ঘাস কাটাবস্থায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় ঘটনাস্থলেই হযরত আলীর মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কৃষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২