বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

অভিনেত্রী মৌনি রায়। হিন্দি ধারাবাহিকে সাফল্যের পর বলিউড সিনেমাতেও এখন নিয়মিত অভিনয় করছেন। ব্যক্তিগত নানা কারণে আলোচনায় থাকেন মৌনি রায়। বেশ কিছুদিন ধরে তার প্রেম ও বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী প্রেম করছেন কিনা জানতে চাওয়া হয়।

মৌনি রায় বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আগেও বলেছি, আমার ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে চাই।’ সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, নাচতে ও বই পড়তে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। অভিনয় ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘আমি শিখছি, আর সব সময় শিখেই যাবো।’

‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালের মাধ্যমে বিশেষ খ্যাতি পান মৌনি। এরপর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। মৌনির পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

প্রকাশিত সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১