বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১২৩৫ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৩৫ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২১৯ টাকা। সে হিসেবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা।  

বুধবার (৭ সেপ্টেম্বর) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। 

এর আগে গত রোববার (৪ সেপ্টেম্বর) দাম বাড়ানো হবে না বলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে এ মাসে মাসের ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ঘোষণা স্থগিত করে তারা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১২৩৫ টাকা

প্রকাশিত সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২