শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার দেশে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইতোপূর্বে যেসব ব্যাংকের শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখায় এ ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংকের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ

প্রকাশিত সময় : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২