শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতককে হাসপাতালে রেখেই চলে গেলেন মা

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতক ইউনিটে এক শিশুকে রেখে উধাও হয়ে গেছেন মা। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (৭ সেপ্টেম্বর) রিনি খাতুন নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া হয়। মা ও শিশু দুজন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মায়ের খোঁজ পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর থেকে ওই শিশুর মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নাম-প্রকাশ না করার শর্তে হাসপাতালের নবজাতক ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রিনি খাতুন ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকা। স্বামীর নাম ওই ঠিকানায় দেওয়া হয়েছে মোমিন। ঠিকানাটি সঠিক নয় বলে জানতে পেরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই শিশুটি এখন সুস্থ রয়েছে। তাকে হাসপাতালের ইস্কেনো ওয়ার্ডে রাখা হয়েছে। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই বিষয়টি দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত’

নবজাতককে হাসপাতালে রেখেই চলে গেলেন মা

প্রকাশিত সময় : ১০:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২