বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জোর করে জয়নাল আবেদীন নামে এক চাউল ব্যবসায়ীকে গাড়িতে তুলে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের পর তাকে টাঙ্গাইলে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাবনা-ঈশ্বরদী সড়কের চকনারিচা-বাগবারিয়ার আল্লাহর দান অটো রাইচ মিলের সামনে ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের শিকার জয়নাল আবেদীন (৬১) দাশুড়িয়ার মৃত আমিন উদ্দিনের ছেলে। ঈশ্বরদীর মুলাডুলিতে তার চাউলের মিল রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বুধবার বিকালে দাশুড়িয়া অগ্রণী ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছনে থেকে মাইক্রোবাস সামনে গিয়ে তার পথরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে ৪-৫ জন লোক তাকে জোর করে গাড়িতে তুলতে গেলে স্থানীয়রা এগিয়ে আসেন।

এ সময় ছিনতাইকারীরা তাদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে আসামি গ্রেফতারের কথা জানান। ব্যবসায়ীকে জোর করে গাড়িতে করে তুলে নিয়ে প্রথমে ঈশ্বরদীর দিকে গিয়ে আবার দাশুরিয়ার দিকে চলে যায়। পরে রাতে ওই ব্যবসায়ীকে টাঙ্গাইলের এলেঙ্গায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই ব্যবসায়ীর ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার পর মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। শিগগিরই আসামিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ঈশ্বরদীতে চুরি ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিষয়টি স্বীকার করে অরবিন্দ সরকার বলেন, শুধু ঈশ্বরদীতে নয়, জেলার অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে। আমার ঈশ্বরদীতে যেসব ঘটনা ঘটেছে, ইতোমধ্যে সবগুলো বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বশেষ এই ঘটনা ঘটলো। আমরা তদন্ত করছি, দেখা যাক কি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত সময় : ১২:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২