রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার (২০ আগস্ট) শুরু হচ্ছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত টানা তিনদিন এ সাক্ষ্যগ্রহণ চলবে।

রবিবার (২২ আগস্ট) রাতে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ তিনদিন মামলার এক থেকে ১৫ নম্বর সাক্ষীরা সাক্ষ্য দেবেন। মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়েই স্বাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

পিপি ফরিদুল আলম বলেন, সাক্ষ্যগ্রহণের সময় মামলার ১৫ জন আসামিকেও আদালতে হাজির করা হবে। আসামিরা সবাই এখন কক্সবাজার জেলা কারাগারে আছেন। মামলায় মোট সাক্ষী ৮৩ জন।

তিনি আরও বলেন, গত ২৬ জুলাই থেকে পরবর্তী তিনদিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত ছিল। কিন্তু করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতে হাজির থাকতে ১৫ জন সাক্ষীকে নোটিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশিত সময় : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১