বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনি ১১০, পেঁয়াজ ৫৫

চিনির দাম বেড়ে নতুন রেকর্ড তৈরি করেছে। বাজারে এখন খোলা চিনি ১১০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যা গত সপ্তাহেও বিক্রি করা হয় ৯৫ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, এর আগে কখনো চিনির দাম ১০০ টাকার বেশি ওঠেনি। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে।

রাজধানীর কারওয়ান বাজার, ভাসাণটেক, মিরপুর, খিলক্ষেত, গুলশান ও রামপুরা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকার গত ৬ অক্টোবর কেজিতে দাম ছয় টাকা বাড়িয়ে খোলা চিনি ৯০ টাকা বেঁধে দেয়। তবে বাজারে এই দরে চিনি মিলছে না। খোলা চিনিই বিক্রি করা হচ্ছে ১১০ টাকা কেজি দরে। আর প্যাকেট চিনি প্রতি কেজি ৯৫ টাকা নির্ধারণ করে দেওয়ার পর বাজারে এই চিনি সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীর উত্তর ভাসানটেক এলাকার ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন মিয়া বলেন, বর্তমানে আমরাদেরই তো প্রতি কেজি চিনি কিনতে খরচ হচ্ছে ১০৫ টাকা। সরকারের নির্ধারিত মূল্য ৯০ টাকায় কিভাবে বিক্রি করব? 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

চিনি ১১০, পেঁয়াজ ৫৫

প্রকাশিত সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২