শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না, ১৩ নভেম্বরের মধ্যেই কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্ধারিত তারিখে ছাত্রলীগের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির নেতারা আসছেন না বলে জানানো হয়। তবে সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়নি।

রাবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় কমিটি তাদের মেয়াদের শেষ সময়ে নিজেদের মতো করে নেতৃত্ব চাপিয়ে দিতে উদ্দেশ্যমূলকভাবে এই পরিস্থিতি তৈরি করেছেন। রাবি ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা ইচ্ছে করলেই সম্মেলন স্থগিত করার ঘোষণা দিতে পারতেন। কিন্তু তা না করে তারা নির্ধারিত দিনে সম্মেলন না করে প্রেস রিলিজ দিয়ে কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছেন, যা এই ক্যাম্পাসে অতীতে কখনোই হয়নি। এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ ইউনিটে নিজেদের খেয়াল খুশি মতো দায়সারা গোছের কমিটি চাপিয়ে দিলে সংগঠনের অস্তিত্বই বিপণ্ন হতে পারে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সম্মেলনের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সহ-সম্পাদক আফি আজাদ বান্টি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করায় তারা সেটা নিয়েই ব্যস্ত। সে কারণে এখন রাবি ছাত্রলীগের সম্মেলন করা যাচ্ছে না। তিনি বলেন, ‘যেহেতু সিভি জমা নিয়েছি, প্রেস কমিটি দেওয়া হবে।’ বিষয়টি গঠনতান্ত্রিকভাবে বৈধ কি না এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।

অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস বলেন, ‘আমরা সম্মেলনে কেউ যেতে পারবো না। তাই সম্মেলনটা হচ্ছে না। কিন্তু অফিসিয়ালি আমরা একে এখনও স্থগিতও বলছি না।’ তাহলে কমিটি কীভাবে হবে- জানতে চাইলে তিনি দাবি করেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রায় সপ্তাহ না যেতেই আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটি। ৫ নভেম্বর পর্যন্ত ছিল পদপ্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়। ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই’

রাবি ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না, ১৩ নভেম্বরের মধ্যেই কমিটি

প্রকাশিত সময় : ১১:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২